ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাংবাদিককে লাঞ্চিত  মহিলা ইউপি সদস্য গ্রেফতার

‎আরিফুল ইসলাম জয়পুরহাট :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়নের মহিলা সদস্য নুরবানুকে পুলিশ গ্রেফতার করেছে। অপর ইউপি সদস্য আনোয়ার হোসেন এখনও পলাতক রয়েছেন।
‎ঘটনার সূত্রপাত ঘটে মনোয়ার হোসেনের “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
‎মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার হোসেন। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন।
‎প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।
‎হামলার শিকার মনোয়ার হোসেন বলেন, “সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
‎স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আইনের প্রতি চরম অবজ্ঞা।”
‎পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাংবাদিককে লাঞ্চিত  মহিলা ইউপি সদস্য গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫