ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক আহমেদ।
এ সময় ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক তারেক রহমান,শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবেরর সাবেক সভাপতি মোহা: মামুন উর রশিদ,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন, সিনিয়র সাংবাদিক একেএস রোকন সহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫