ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত-৪

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশাসাতকানিয়ায়র মুখোমুখি সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহতদের মধ্যে প্রণয় কর্মকার (২১) রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজারের দিকে যাচ্ছিল স্বাধীন পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে রিয়াদ ও রিগেন চক্রবর্তী ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে মুহূর্তেই মহাসড়কে নেমে আসে শোকের ছায়া।

দুর্ঘটনায় আহত চারজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে প্রণয় কর্মকার (২১) রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত-৪

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬