ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
সাভারে অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৫৩ বার পঠিত

“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে অমর ২১শে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই এপ্রিল) সকালে সেন্ট জোসেফ হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর আয়োজন করেন রাজাশন ছাত্র উন্নয়ন সংঘ। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি. মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার আগষ্টিন প্রতাপ গমেজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি. খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গমেজ,ধরেন্ডা খ্রিষ্টান কো – অপারাটিভ ক্রেডিট লিঃ এর প্রসিডেন্ট মি.উজ্জ্বল শিমন রোজারিও । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল,সাভার ওয়াই এম সি এ এর প্রসিডেন্ট মি.চয়ন রোজারিও সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের সভাপতি অন্তর এম রোজারিও,খেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রসনজিত জন কোড়াইয়া,রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের ক্রীড়া সম্পাদক তুল্য আর কোড়াইয়া,রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক নিশাত এ রোজারিও । উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ধরেন্ডা যুব সংঘ বনাম সেন্ট ভিনসেণ্ট ক্লাব রাজাশন। উত্তেজনাপূর্ণ খেলায় সেন্ট ভিনসেণ্ট ক্লাব রাজাশন ২ ( দুই ) রানের ব্যবধানে ধরেন্ডা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অর্ঘ বাড়ৈ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অনিক গমেজ।
আরও পড়ুন:






















