ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
সাভারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৬৪ বার পঠিত

সাভারে পয়লা বৈশাখ উপলক্ষ্যে সাভার পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ এপ্রিল ) সকালে সাভার পৌরসভার থানা স্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সাভার সিটি সেন্টারের সামনেই এসে সমাপ্ত হয়। আয়োজিত এই শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,বিরুলিয়া বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদ মিয়া,সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টি ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।
আরও পড়ুন:






















