ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সাভারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৬৭ বার পঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা ) :সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডে ( রাজাশন ) কলাবাগান ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (১১ জানুয়ারি ) সন্ধ্যায় সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডে এই খেলা অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ১৯ এর সাবেক সংসদ সদস্য ( সাভার – আশুলিয়া ) ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বিজয়ী দল জলপাই বাগান স্পোর্টিং ক্লাব ও রানারআপ কলাবাগান স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোসাদ্দেক উদ্দিন মাষ্টার। এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরেন।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় দর্শকরা খেলার আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান।এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন, বিএনপি নেতা সেলিম আহমেদ, মেহেদি রানা শহীদ,সাভার থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন সহ আরও অনেকে।
আরও পড়ুন:






















