সাভার থানা যুবদলের উদ্যোগে সাভারে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৫৯ বার পঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভার থানা যুবদলের উদ্যোগে সাভার ইউনিয়নের জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।শনিবার ( ১৭ মে ) বিকেলে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর । এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আরিফুর রহমান, সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন খোকন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিটু,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক চন্দন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মোস্তফা সহ যুবদলের নেতাকর্মীরা। সাভার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ( দেওগাঁও ) থেকে শুরু করে সাভার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হয় ।


















