ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতারণার অভিযোগে যুবক আটক

গাজীপুর প্রতিনিধি:   সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে জাহিদ হোসেন (৩৫) যুবককে আটক করেছে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ।  বিশেষ অভিযানে আটক হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যুবক জাহিদ হোসেন  ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল গ্রামের বাসিন্দা।   জাহিদ  বর্তমানে সাহাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, জাহিদ  দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করে আসছিলেন। এছাড়া বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, তিনি বিভিন্ন সময় নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করেছেন। অভিযোগকারীরা আরও দাবি করেছেন, তার বিরুদ্ধে স্বর্ণ চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত শুরু করে। পরবর্তীতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটকের পর তার বক্তব্যও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার বক্তব্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পুলিশ সদস্যদের পদোন্নতি পরীক্ষা, মূল্যায়ন করা হলো শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতারণার অভিযোগে যুবক আটক

সর্বশেষ পরিমার্জন : ১২:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬