সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত নেতৃবৃন্দেরকে সংবর্ধনা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ বার পঠিত

সত্য সুন্দর সাম্য এই শ্লোগান সামনে রেখে -জাতীয় শিশু -কিশোর ও যুব কল্যাণ প্রতিষ্ঠান মুকুল ফৌজ এর আয়োজনে-সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব -নির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুরের দিকে শহরের চৌরাস্তা মোড়ে অবস্থিত মুকুল ফৌজে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলা মুকুল ফৌজ এঁর সচিব প্রধান মোঃ শাহীন পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে সংবর্ধিতজন-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব- নির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার,একাব্বর আলী আকবর, সন্তোষ কুমার কানু, প্রদীপ কুমার রায়, লিটন সাহা,মোঃ আলআমীন,মোঃ আব্দুর রাজ্জাক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্রাক্তন মুকুল ফৌজ সদস্য মোঃ তাজ উদ্দীন শেখ।


















