সিরাজগঞ্জ প্রেসক্লাবের বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৬৭ বার পঠিত

আনন্দঘন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ বছর পূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। গত ৩১ অক্টোবর থেকে ৭ দিন ব্যাপী সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোকসজ্জা ও ৫ নভেম্বর ২০২৫ ভোর ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ও ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবী আমীর মাওলানা শাহিনুর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জেহাদুল ইসলাম, সহ সভাপতি হীরুকগুণ, সহ- সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসূফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ,আপ্যায়ণ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর কবীর, কার্যকরী সদস্য নুরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সদস্য আজিজুর রহমান মুন্না, মোঃ হোসেন আলী (ছোট্ট), মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ছাম্মি আহমেদ আজমীর সহ আরো সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য : অনুষ্ঠান সমূহে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















