ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • রাজশাহী বিভাগ, রূপসী বাংলা
  • সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

  • রায়হান আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত
রায়হান আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):    সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৬ সপ্তাহব্যাপী “মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ” শুরু করেছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন বেকার তরুণ অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামতের ওপর দক্ষ হয়ে নিজ এলাকাতেই আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।
৫৩ বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবকরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হয়, সে লক্ষ্যেই এই জনকল্যাণমূলক কার্যক্রম। এর ফলে সীমান্ত এলাকায় বেকারত্ব কমার পাশাপাশি একটি নিরাপদ ও স্বাবলম্বী সমাজ গড়ে উঠবে।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে ৫৩ ব্যাটালিয়নটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময়  উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : রায়হান আলী শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
এ জাতীয় আরও খবর

উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার, ৫-মোবাইল ও ২৫-সিম জব্দ

‎​নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে বগুড়ায় দম্পতি গ্রেফতার

সাতক্ষীরার “তালা-কলারোয়ার” এমপি ইজ্জত উল্লাহ এর প্রতিবাদ

আদমদীঘিতে গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার আলোচনা সভা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার, ৫-মোবাইল ও ২৫-সিম জব্দ

‎​নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে বগুড়ায় দম্পতি গ্রেফতার

সাতক্ষীরার “তালা-কলারোয়ার” এমপি ইজ্জত উল্লাহ এর প্রতিবাদ

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬