ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • রংপুর বিভাগ, রূপসী বাংলা
  • উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রেমের সম্পর্ক ঘিরে মীমাংসার অভিযোগ

উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:    কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা খাতুন তাঁর মা অলিমা বেগম ও ভাই রহিমুল ইসলামের সঙ্গে বসবাস করতেন। প্রায় এক বছর ধরে শাহিনুর ইসলাম পলাশ নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ওই যুবক নাজমার বাড়িতে গেলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে জানা যায়, ওই যুবক হিন্দু ধর্মাবলম্বী এবং তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। তাঁর বাড়ি একই উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনা বাজার এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় কয়েকজন বিএনপি নেতার মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অর্থের বিনিময়ে সমঝোতা হয় বলে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, এক লাখ ১৬ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। তাঁদের অভিযোগ, ওই অর্থের একটি অংশ নাজমার মামা ও ধামশ্রেণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলে কাদের এবং বাকি অংশ স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী ভাগ করে নেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমা একটি পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি কামাল বলেন, পান্ডুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদলের কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে বৈঠকে গেলেও সমঝোতা না হওয়ায় আগেই চলে আসেন। পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতিতে টাকা-পয়সার লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে বলে শুনেছেন।
ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, উলিপুর বাজারে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞার শোরুমে তাঁর উপস্থিতিতে উভয় পরিবারের সম্মতিতে বিষয়টি মীমাংসা হয়। জরিমানার পুরো অর্থ নাজমার মামার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
নিহতের মামা ও ধামশ্রেণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলে কাদের বলেন, বৈঠকে তিনি জানতে পারেন, যুবকটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাঁর ভাগনি নাজমা তাঁকে বিয়ে করতে রাজি হননি। পরে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয় এবং এর মধ্যে এক লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করা হয়। ওই টাকা তাঁর হাতে দেওয়া হলে তিনি তা তাঁর বোনের পরিবারের কাছে পৌঁছে দেন বলে দাবি করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, নাজমার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
এ জাতীয় আরও খবর

ভারত থেকে আসা ১৪৩ মোবাইল ফোন শিবগঞ্জে জব্দ, তৎপর ৫৩ বিজিবি

সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার, ৫-মোবাইল ও ২৫-সিম জব্দ

‎​নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে বগুড়ায় দম্পতি গ্রেফতার

সাতক্ষীরার “তালা-কলারোয়ার” এমপি ইজ্জত উল্লাহ এর প্রতিবাদ

আদমদীঘিতে গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

ভারত থেকে আসা ১৪৩ মোবাইল ফোন শিবগঞ্জে জব্দ, তৎপর ৫৩ বিজিবি

উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার, ৫-মোবাইল ও ২৫-সিম জব্দ

‎​নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে বগুড়ায় দম্পতি গ্রেফতার

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

প্রেমের সম্পর্ক ঘিরে মীমাংসার অভিযোগ

উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬