ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিক

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবক’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।রোববার (২৬শে জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন।

নিহতের পরিবার সুত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দার আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে পরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা উপজেলার শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক আত্বীয়তা রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না তা জানা নাই। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালর মর্গে রয়েছে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিক

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫