ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭০ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি-এর স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বেনু ভিটা অবজারভেটরি প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুইটি দলে মোট ৩২ জন দীক্ষিত স্কাউট অংশগ্রহণ করেন। সকাল ১০টায় রিপোর্টিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতাভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে বিকেল সাড়ে ৫টায় ডে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্প চলাকালে স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। বিভিন্ন দলীয় কার্যক্রম, শৃঙ্খলা চর্চা, নেতৃত্ব বিকাশমূলক অনুশীলন এবং সহযোগিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বার্ষিক ডে ক্যাম্পে উপস্থিত ছিলেন,সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলন, আল আমীন একাডেমিক স্কুলর প্রতিষ্ঠাতা আল আমীন সামসুদ্দিন, চাইল্ড কেয়ার হাই স্কুলের পরিচারক ফজর আলী।
সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন,স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্ষিক ডে ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে বলে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি






















