ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রাজবাড়ী গোয়ালন্দের চরঞ্চলবাসী

রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৫৫ বার পঠিত

একটি সেতু নির্মাণ হলে দুঃখ শেষ হবে ৫০ হাজার চরবাসীর। একটি নৌকায় ৫০ হাজার চর বাসীর যাতায়াতের ভরসা। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ও ৭ নং ওয়ার্ডে প্রায় মানুষের চলাচল এই নৌকায়।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাংঙ্গী এলাকায় যাতায়াতের পথ না থাকায় এমন দুর্ভোগে পড়েছে চর বাসী।
সোমবার গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুরের সীমানা ঘেঁষা উজানচর ইউনিয়ন। ফসল উৎপাদনের জন্য এটি একটি সেরা গ্রাম। প্রত্যেকদিন তাদের বাড়ি থেকে নৌকা পার হতে ২০ থেকে ৫০ টাকা খরচ হয়। ফসল নিয়ে বাজারে যেতে হলে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ঘুরে যেতে হয়। তাছাড়া ৮ নং ওয়ার্ড এলাকা থেকে মাদ্রাসা পড়ুয়া ও জামতলা হাই স্কুলের পড়ুয়া শিক্ষার্থীরা এ খেয়াঘাট পার হতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।
কলেজ শিক্ষার্থী মিম জানান, আমি কলেজে প্রায় তিন-চার কিলোমিটার ঘুরে যাই। আমার কলেজে যাতায়াত অনেক সময় অপচয় হয়। আমাদের এই এলাকায় একটা ব্রিজ খুবই প্রয়োজন।
দিনমজুর রফিকুল জানান, এপার থেকে ওপারে নৌকায় পার হতে লাগে ১০ টাকা আবার অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। প্রত্যেকদিন বাড়ি থেকে বাজারে ৩-৪ বার যেতে হয়। এজন্য আর্থিক সংকটে পড়ে গেছি।
স্থানীয় মেম্বার লিয়াকত হাসান লিপু মন্ডল জানান, আমাদের এলাকায় ব্রিজ না থাকায় আমাদের দীর্ঘদিনের কষ্ট। সরকারিভাবে আমাদের এলাকায় যদি একটা ব্রীজ নির্মাণ হয়। তাহলে আমাদের এলাকায় কয়েক গ্রামের মানুষ শহরে যেতে পারবে, বাজারে যেতে পারবে, শিক্ষার্থীরা স্কুল কলেজে সঠিক সময় যেতে পারবে, রোগীরা হাসপাতালে যেতে পারবে।
রাজু আহমেদ, রাজবাড়ী
01779630246
আরও পড়ুন:


















