ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সোনাতলা(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে দুই সহোদরের বিরোধ মারামারিতে গড়িয়েছে। ঘটনায় তিন নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুই পক্ষই সোনাতলা থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রয়েল মিয়া (৫৮) ও তাঁর ভাইয়েরা বিরোধপূর্ণ জমি ঘিরে বেড়া দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই বেড়া ভাঙচুর করা হয়। এ সময় বড় ভাই লাল মিয়া (৬৫) ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে মারামারি হয়।
রয়েল মিয়া পক্ষের অভিযোগ
থানায় দেওয়া অভিযোগে রয়েল মিয়া বলেন, খতিয়ান নং-২৫, দাগ নং-৩৬৪৮-এর ১৩.৫ শতক জমি তাঁদের পৈতৃক সম্পত্তি, যাতে সব ভাইয়ের অংশ রয়েছে। প্রায় নয় বছর আগে ১.৭৫ শতক জমি চার লাখ টাকায় লাল মিয়ার কাছ থেকে তিনি ও তাঁর আরও তিন ভাই কিনে রেজিস্ট্রি করে নেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, এরপরও লাল মিয়া একক সিদ্ধান্তে পারিবারিক কবরস্থানসহ ০.৫ শতক জমি অন্যত্র ৯০ হাজার টাকায় বিক্রি করে দেন। এই অংশেই তাঁদের মায়ের কবর ছিল বলে জানান তিনি।
রয়েল মিয়া আরও অভিযোগ করেন, দলিল দেখতে চাইলে লাল মিয়া তা দেখাননি, উল্টো ভয়ভীতি দেখিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশের উদ্যোগ নিলেও দুই দফা ডাকে লাল মিয়া উপস্থিত হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তাঁর ভাষ্য, “আমরা আমাদের জমিতে গত শুক্রবার জমি ঘিরে দেই। কিন্তু আমার বড় ভাই লাল মিয়া সঙ্গীদের নিয়ে সেসব ভাঙচুর করেন।” তিনি দাবি করেন, পুরুষেরা বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী ও দুই ভাইয়ের স্ত্রী বাধা দিলে লাল মিয়ার দুই জামাতাসহ আরও অনেকে তাঁদের বেধড়ক মারধর করেন এবং শ্লীলতাহানি করেন।
লিখিত অভিযোগে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাল মিয়া, তারাজুল ইসলাম (৪২) ও আতিকুর ইসলাম (৪০) লাঠিসোটা নিয়ে বাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে ঢুকে হামলা চালান। এতে তিন নারী আহত হন। তাঁরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
লাল মিয়া পক্ষের বক্তব্য
অভিযোগ অস্বীকার করে লাল মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। তাঁর দাবি, রয়েল মিয়া ও তাঁর পরিবার জমি দখল করে রাস্তা বন্ধ করে দেন, এতে যাঁরা জমি কিনেছেন তাঁদের সঙ্গে ঝগড়াবিবাদ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে তাঁরা অতর্কিতে আক্রমণ করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামাতাদের সম্মানহানির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
লাল মিয়া সাতজনকে বিবাদী করে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগ, তাঁর কোনো ছেলেসন্তান না থাকায় বিবাদীরা দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছেন। তাঁদের হুমকিতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। এর আগে ১৫ অক্টোবর তিনি নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৪৯/২৬) করেছিলেন।
পুলিশের বক্তব্য
সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, “দুজনেই থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী। তদন্ত ও জমির কাগজপত্র যাচাই ছাড়া প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
19 October 2026

আমার সন্তানদের পুলিশের কাছে দেননা; আমি অভাগি মা নিজে মারছি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০১:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬