ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সোনাতলায় পুলিশের ফাঁদে ধরা পড়লো পুলিশ সদস্যসহ ৭ ডাকাত

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া):
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৬৭ বার পঠিত
বগুড়ার সোনাতলায় ভয়াবহ এক ডাকাতির ঘটনায় জড়িত পুলিশ সদস্যসহ সাতজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই ২০২৫) গভীর রাতে সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সোনাতলা থানা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কাতলাহার গ্রামের মো. সফিকুল ইসলাম ওরফে ফটো’র বাড়িতে সাতজনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতির সময় স্থানীয় পুলিশ বগুড়া কন্ট্রোল রুমের মাধ্যমে জেলার সকল থানায় এলার্ট জারি করে। পরবর্তীতে অভিযান চালিয়ে গাবতলী থানা এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের পরিচয়:
১. মো. আল হাদি ওরফে বাবুল (৩০), পিতা- মো. সাইফুল ইসলাম ওরফে সাহাবুল, গ্রাম- চারালকান্দি, ইউনিয়ন- দিগদাইড়, থানা- সোনাতলা, জেলা- বগুড়া। তিনি বর্তমানে বগুড়া এপিবিএনে কর্মরত পুলিশ কনস্টেবল (কং/৪৫৯০)।
২. মো. সাদিক আকবর ওরফে দুঃখ (৩০), পিতা- মৃত এনামুল হক মণ্ডল, গ্রাম- চারালকান্দি, ডাকঘর- এস. এ. কলেজ, থানা- সোনাতলা, জেলা- বগুড়া।
৩. মো. তারেক রহমান (২৫), পিতা- মৃত হারুনুর রশিদ, গ্রাম- দক্ষিণ বেতারা, ডাকঘর- বাগদা বাজার, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা।
৪. মো. শাহরিয়ার রহমান ওরফে স্বাধীন (২৯), পিতা- মো. আনসার আলী, গ্রাম- করিমপাড়া, ডাকঘর- জামিরবাড়ি, থানা- গাবতলী, জেলা- বগুড়া।
৫. মো. আব্দুল্লাহ আল কাফি (১৮), পিতা- মো. রিপন, গ্রাম- পুকুরগাছা, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।
৬. মো. আবিদ হাসান (২৯), পিতা- মো. শরিফুল ইসলাম, গ্রাম- ভেবরা, ডাকঘর- জিয়া নগর, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।
৭. মো. সাকিল মিয়া (২৬), পিতা- মো. ওয়াজেদ আলী মিয়া, গ্রাম- চারালকান্দি (মধ্যপাড়া), থানা- সোনাতলা, জেলা- বগুড়া।
আটকদের হেফাজত থেকে একটি পুলিশ পিকআপ, একটি হ্যান্ডকাপ, আটটি মোবাইল ফোন এবং ডাকাতির লুণ্ঠিত ৯৪,৮২০ টাকা উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়েছে। পরদিন গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ সদস্যের সম্পৃক্ততা অত্যন্ত দুঃখজনক এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হচ্ছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনাতলায় পুলিশের ফাঁদে ধরা পড়লো পুলিশ সদস্যসহ ৭ ডাকাত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫