সোনাতলায় ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বই বিতরন করেন আহসানুল তৈয়ব জাকির

- সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৮ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছ।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে অত্র প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া-১ আসন তথা সোনাতলা সারিয়াকান্দি নির্বাচনী এলাকার সর্বশেষ ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারী’র সভাপতিত্বে বই বিতরধ পূর্বক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জরিফুল ইসলাম সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাগরিক ভাবনা/এইচ






















