ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সোনাতলায় বাঙ্গালী নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন: যৌথ বাহিনীর অভিযান আটক- ৭

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ১০:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৫২ বার পঠিত

বগুড়ার সোনাতলায় বাঙ্গলী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যৌথ বাহিনীর অভিযান। অভিযানে ৭ টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস ও একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সারিয়াকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: আরাফাত এবং সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়াঘাট সেতুর উত্তর-দক্ষিন পাশে দীর্ঘদিন যাবত বাঙ্গালী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের রমরমা ব্যাসা চলে আসছিলো। এরপর উত্তোলনকৃত বালুগুলো এক্সেভেটর মেশিনের মাধ্যমে ট্রাক্টর ও দশ চাকা বিশিষ্ট ড্রামট্রাক ব্যাবহার করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। সেখানে ২’রা জুলাই বুধবার যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও একটি এক্সেভেটর মেশিন জব্দ সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু প্লাস্টিকের পাইপও অকেজো করা হয়। জব্দকৃত এক্সেভেটর মেশিন সোনাতলা থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে আটককৃত ব্যাক্তিরা হলো সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোস্তাফিজার (৫২), একই এলাকার চান মিয়ার ছেলে শাহ আলম (৩৫), চর বিশ্বনাথ পুড় এলাকার ফরিদ আকন্দের ছেলে জাকিরুল ইসলাম (২৮), বিশ্বনাথ পুড় এলাকার দবীর উদ্দিনের ছেলে শাহ আলম (৩৫), গাইবান্ধা সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকার অক্ষব আলীর ছেলে মোনজার রহমান (৪০), একই উপজেলার বায়োজিত নগর এলাকার আলতাব আলীর ছেলে মো: তনু (১৮) ও গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুড় এলাকার ফুল মিয়ার ছেলে আব্দুল মোমিন (২২)।
এসময় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে ৭জন লেবারকে পাওয়া গেছে তারা সঠিক তথ্য না দেয়ায় তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ও ১৫ (১) ধারায় ১ মাসের বিনাশ্রমে জেল দেয়া হয়েছে। এদিকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস এবং একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:


















