হালুয়াঘাটে বন্যায় আতঙ্ক, সতর্কতায় উপজেলা প্রশাসনের মাইকিং

- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৮৪ বার পঠিত

ময়মনসিংহ জেলার অন্তর্গত হালুয়াঘাটয় বন্যার আগাম বার্তায় আতষ্কে মানুষ। গত ২দিনের বৃষ্টি ও ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে শেরপুর ও ময়মনসিংহ জেলা সহ বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা বেড়েছে, ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতা বাড়ী, শ্রীবরদী, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে সবকটি নদ-নদীর পানি এখন পর্যন্ত বিপদ সীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছ।
আবহাওয়া অধিদপ্তরের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, আজ ২০মে পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নিম্ন অঞ্চল গুলো সাময়িক ভাবে প্লাবিত হতে পারে। এতে জনজীবনের পাশাপাশি কৃষি আবাদী ফসল, ঘর-বাড়ীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বন্যা মোকাবেলায় ময়মনসিংহ ও শেরপুর জেলার কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের পাকা ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।
অপরদিকে গত শনিবার (১৭মে)রিতেশ ও গত কাল রবিবার সকালে দফায় দফায় মাঝারি বর্ষণে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুরাঘাট নদীর বাঁধ ভেঙে বাদশা বাজার ও কালিয়ানিকান্দাএলাকা আংশিক প্লাবিত হয়েছে।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন হালুয়াঘাট উপজেলার সুদক্ষ নিবার্হী অফিসার জনাব আলী নূর খান। বন্যা পরিস্থিতি বিবেচনায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী নূর খান স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বন্যা মোকাবেলায় সক্রিয় ভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
N.V.S


















