
আইয়ুব আলী, হোমনা
শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে । হোমনা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলের সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেম চেয়ারম্যান , যুগ্ন আহবায়ক আব্বাস উদ্দিন, ওসমান গনি ভূইয়া, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা চেয়ারম্যান ও সাইফুল ইসলাম রাজা, সহ-সভাপতি সাইদুল হাসান শাহীন, আবদুল আজিজ সাব মিয়া, মিজানুর রহমান, এ্যাড. মো. আতাউল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, শেফালী বেগম, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার,শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম সরকার, যুব দলের আহবায়ক এমএ জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা ও ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন সাজু প্রমুখ। । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















