
আইয়ুব আলী, হোমনা
হোমনায় মেঘনা ট্রলারডুবিতে নিহতের স্বজনদের আর্থিক সহায়তা দিলেন কুমিল্লা- ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ শুক্রবার হোমনা পৌরসভার শ্রীমদ্দিতে নি’হত ৫ পাঁচজনের স্বজনদের বাড়িতে গিয়ে সান্তনা দেন ও সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন ।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেলসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










