হোমনায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৫৬ বার পঠিত

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জয়পুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার উপজেলার জয়পুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভুইয়া ।
বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,সদস্য সচিব একেএম তারেক মুন্সি।
জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজ সাব মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধক উপজেলা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন, বক্তা ছিলেন সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল হক ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হাসান,হানিফ মিয়া, সাইদুল হাসান শাহীন,ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শামসুদ্দিন আহমেদ, শেফালী বেগম, পৌর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম ও যুগ্ন আহবায়ক ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
n/v


















