ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হোমনায় বিস্ফোরক মামলায়  যুবলীগ নেতা রুবেল  গ্রেফতার 

মো. আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৯২ বার পঠিত
কুমিল্লার হোমনা  উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক  মামলায় গ্রেফতার করেছে   পুলিশ। রোববার
মাথাভাঙা ইউনিয়নের পঞ্চবটি মাজার এলাকা  থেকে হোমনা ও তিতাস থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মহিষমারী  গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা  বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহার নামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় বিস্ফোরক মামলায়  যুবলীগ নেতা রুবেল  গ্রেফতার 

সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫