ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
আয়োজন করছে গ্রিন ইউনিভার্সিটি
১৬ দেশের ৪০০ গবেষক নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

মোঃ শরিফ, মিয়া,রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পঠিত

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্ল্যানেট ল্যাংলিট ২০২৬-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ রূপগঞ্জ ক্যাম্পাসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে প্ল্যানেট ল্যাংলিট এর আহ্বায়ক ড. মো. শামিম মণ্ডল সম্মেলনটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এসময় তিনি জানিয়েছেন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে গবেষকদের চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ থাকবে।
যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে। বিশ্বের শতাধিক প্রতিষ্ঠানের গবেষকরা সম্মেলনে অংশ নেবেন।
তিনি আরো জানান, সম্মেলনের জন্য ১৬টি দেশ থেকে মোট ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পর্যালোচনার মাধ্যমে ৪৫ শতাংশ গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হয়েছে। এসব গবেষণা জুন ২০২৬-এর মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে।
সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি বৈশ্বিক সমস্যা, পরিবেশ, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ৯টায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়াম A-302-এ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৬ তারিখ সন্ধ্যা সাতটায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ, গ্রীন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেন আরো শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।


















