ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২৭ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া।।
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২৬ বার পঠিত
বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বগুড়া পৌরসভার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু নাসের শেখ সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিল সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসেরসহ আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের পুত্র ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শেখ রিদয় (২৮), শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখ এর পুত্র হাসিব শেখ (২৪)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা জানিয়ে  আমার দেশকে বলেন, র‍্যাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

২৭ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫