ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
৪ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ জাফর ইকবাল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১২৪ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত-বুধবার বিকাল ৫টায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ফাঁসিতলা বাজারে এসে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।
ফাঁসিতলা বক্সিং ক্লাবের উদ্যোগে কর্মসূচিতে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়য়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবু রায়হান মন্ডল রাশেদ, মাকসুদ রহমান,শিক্ষার্থী সাব্বির ইসলাম, জিহাদ হাসান প্রমুখ।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে গত ৯ মে সাড়ে চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবক তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত ১৮ মে শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আসামী গ্রেফতার করে মামলা দায়ের করে।
মানববন্ধনের বক্তারা বলেন, শিশু ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। ধর্ষিত শিশুটি আমাদের সকলের ছোট বোন। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:


















