ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
৫৬ শতাংশ ভোট পেয়ে মাগুরা–২ এ ধানের শীষের জয়

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৯ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এ মাগুরা–২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি ৩১ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে পরাজিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৬৯৫। এর মধ্যে ধানের শীষ প্রতীকে এ্যাড. নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট, যা মোট ভোটের ৫৬ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট, যা মোট ভোটের ৪৩ দশমিক ৯৫ শতাংশ।
উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, মহম্মদপুর উপজেলায় ধানের শীষ প্রতীক পেয়েছে ৬০ হাজার ৭৩২ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৪ হাজার ৬৭১ ভোট। তবে শালিখা উপজেলায় ধানের শীষ প্রতীক ব্যাপক ব্যবধানে এগিয়ে থেকে ৮৫ হাজার ৯৬৪ ভোট অর্জন করে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান ৫০ হাজার ৩২৮ ভোট।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী বলেন, “এ বিজয় মাগুরা–২ আসনের সাধারণ মানুষের। জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করব।”
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:




















