ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯-বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ-ট্যাবলেট সহ গ্রেফতার-১

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৯ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে অভিযান ২টি পরিচালিত হয়। ১ম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ অভিযানে টহল দল মোঃ আলীম (৩২), পিতাঃ মোঃ খাইরুল ইসলাম, গ্রামঃ চকসিরামপুর, ডাকঘরঃ আড়গাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানটিতে চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামীসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এ  বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৫৯-বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ-ট্যাবলেট সহ গ্রেফতার-১

সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬