শ.ম.গফুর: কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমান মজুমদার।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটের সময় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিদায়ী ওসি মো. মজিবুর রহমান নবাগত ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বদলিজনিত আদেশে তিনি কক্সবাজার জেলা পুলিশের নির্ধারিত ইউনিটে যোগ দিতে উখিয়া থানা ত্যাগ করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আতিকুর রহমান মজুমদার সর্বশেষ কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর চান্দিনা থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। পরে চলতি বছরের ২ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে দায়িত্ব হস্তান্তর করে বদলিজনিত আদেশে উখিয়া থানার ওসি হিসেবে যোগ দেন।মো. আতিকুর রহমান মজুমদারের বাড়ি ফেনী জেলায়।

শ.ম.গফুর 


















