ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামালপুরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর।

 আব্দুল আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাংচুর করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান- বেশ কয়েকদিন যাবত এমপি বাবু ও সাধারন সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীন কোন্দল চলছিলো। এরই মধ্যে সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান নেন এমপি বাবু ও নবাব। এসময় নিচে থাকা দুই জনের কর্মী সমর্থকদের মধ্যে বাক বিতন্ডা চলে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় এমপি বাবু ও সাধারন সম্পাদক নবাবের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পুরো ইসলামপুর জুড়ে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জামালপুরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর।

সর্বশেষ পরিমার্জন : ০৯:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬