
মেহেদী হাসান আকন্দ, গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত তথ্য তুলে ধরতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে
মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসংগতি না থাকে।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নির্ভুলভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











