ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় দশম শ্রেণির শিক্ষার্থী সোহাগ ৮ দিন যাবৎ নিখোঁজ

আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ ৮ দিন যাবৎ নিখোঁজ রয়েছে । সে (৩ অক্টোবর) শনিবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সোহাগ নিলখী ইউনিয়নের ইটাভড়া গ্রামের মোহাম্মদ সোহেলের ছেলে এবং ভয়েজার ইংলিশ এন্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ৮ অক্টোবর বৃহস্পতিবার হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোহাগ গত শনিবার স্কুলে আসার কথা বলে বাড়ি বের হয়ে
আর স্কুলে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সোহাগ তার মাকে ফোন দিয়ে বলে আমি চট্রগ্রাম আছি। টাকা শেষ হয়ে গেছে বিকাশে ১ হাজার টাকা পাঠাও আমি বাড়িতে চলে আসব । পরে তার মা দ্রুত তাকে বিকাশে ১ হাজার টাকা পাঠিয়ে দেন । টাকা পাঠানোর পর থেকে তার সাথে ফোনে যোগাযোগ কিংবা তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহ হয়ে গেলেও তার সন্ধান মেলেনি। সোহাগের দ্রুত সন্ধান চায় তার পিতা মাতা।

ভয়েজার ইংলিশ এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, সোহাগ আমার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে গত শনিবার থেকে স্কুলে আসছে না। সোহাগের মা আমাকে বিস্তারিত বলছে। সে একজন ভালো ছেলে ছিল।
তবে কি কারণে নিখোঁজ হলো তা বলতে পারছি না।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

‎শাজাহানপুরে বিট ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনায় দশম শ্রেণির শিক্ষার্থী সোহাগ ৮ দিন যাবৎ নিখোঁজ

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬