কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি ।।
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে কিশোর-তরুণদের মাদক, অপরাধ ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ করেছে মঘিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী এস এম এ যুবায়ের রানা।
শুক্রবার বিকালে বনানী যুব সংঘ ক্লাবের সামনে এসএম এ জুবায়ের রানার উদ্যেগে এ ফুটবল বিতরণ করা হয়।
সম্প্রতি মঘিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী এসএম এ জুবায়ের রানার উদ্যেগে মঘিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কিশোর-তরুণদের অংশগ্রহণে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করা হচ্ছে।
ফুটবল বিতরণকালে জুবায়ের রানা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং অতিরিক্ত ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার ব্যাক্তিবর্গ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















