ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৪২) কে পুলিশ বৃহস্পতিবার ৩০শে জুলাই রাতে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। সে উপজেলার  তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের মৃত মহেষ সরদারের ছেলে, এবং তালোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।
এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের  বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবলীগ  নেতা জাহিদুল ইসলাম জাহিদ ওই মামলার আসামি। শুক্রবার ৩১শে জুলাই তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কৃষির আধুনিকায়নই নিশ্চিত করবে খাদ্যের নিরাপত্তা

01 August 2026

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ১২:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬