ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জবিস্থ সাভার ছাত্রকল্যাণের নতুন কমিটির নেতৃত্বে রাফি-নাজমুল

জবি প্রতিনিধি:অপূর্ব রায়:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সাভার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সাভার স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SSWA)-এর আগামী ছয় (৬) মাসের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে আবরার জাহিন রাফি সভাপতি এবং মো. নাজমুল রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মমতাজুর রহমান ফারাবী; সহ-সভাপতি রিমা আক্তার, সজীব জন, ইনজামুল হক জনি, ওয়াহিরা আহমেদ নওমী, সাব্বির খান, মো. হাসান, মো. আশিকুর রহমান, মুনতাহার শামীম, মরিয়ম আক্তার, হিমেল সরকার, নাফিসা তাকিয়া জান্নাত ও বিকাশ বাবু।
যুগ্ম সাধারণ সম্পাদক লিমন হাসান, মো. সুজন খাঁ, তামিম হাসান ও জুয়াইরিয়া জামান। সাংগঠনিক সম্পাদক মো. তানভীর মাহমুদ শিহাব ও মো. নাজিব তালুকদার। অর্থ সম্পাদক মো. নাঈম হোসেন। উপ-অর্থ সম্পাদক হালিমা সাদিয়া।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিখন সরকার জয়। প্রচার সম্পাদক মো. রাকিব এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিয়াম। এছাড়া কমিটির অন্যান্য পদেও নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবরার জাহিন রাফি বলেন, “আমার মূল লক্ষ্য হবে সাভারের শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও সেবামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা শিক্ষার্থীদের একাডেমিক, ক্যারিয়ার, মানসিক সুস্থতা এবং প্রয়োজনের সময় পাশে থাকার মতো কার্যক্রমকে অগ্রাধিকার দেব।”
সাধারণ সম্পাদক মো. নাজমুল রহমান বলেন, “সাভার উপজেলা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন একদল উদ্যমী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। মানসিক ও শারীরিক নানা চ্যালেঞ্জ তাদের নিত্যদিনের সঙ্গী। এসব সমস্যা মোকাবিলা করে একসঙ্গে সংঘবদ্ধভাবে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম হলো সাভার ছাত্রকল্যাণ পরিষদ। দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।”
সংগঠনের অনুমোদিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং সাভার উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কৃষির আধুনিকায়নই নিশ্চিত করবে খাদ্যের নিরাপত্তা

01 August 2026

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জবিস্থ সাভার ছাত্রকল্যাণের নতুন কমিটির নেতৃত্বে রাফি-নাজমুল

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬