ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত

পিরোজপুর অফিস:   সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পূবালী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস (কদমতলা) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাসসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এদিকে বিকেল ৩টায় পিরোজপুর শহরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (ডিজিটাল ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়। বুথটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু ও পরিচালকবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই ডিজিটাল ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহক ও সাধারণ মানুষের কাছে আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে। দিনব্যাপী কর্মসূচিগুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

অরাজকতা করে আওয়ামীলীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেনা: এমপি খোকন তালুকদার

23 September 2026

সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের বঞ্চিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬