ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অরাজকতা করে আওয়ামীলীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেনা: এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর:    সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের আবার হুমকি ধামকি শুরু হয়েছে প্রশাসনের উপর আঘাত শুরু হয়েছে,আবার সেই বোমের সাউন্ড,গাড়ি পোড়ানো শুরু হয়ে গেছে। আমরা বলে দিতে চাই এসব ভয় দেখিয়ে অরাজগতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান  তালুকদার খোকন ।
বুধবার দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছেন। এখন আবার যারা এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা মনে করি এই বাংলাদেশের মানুষ তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের যে বিরোধী দল আছে তাদের বলে দিতে চাই ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছেন আপনাদের মুরুব্বীরা জীবন দিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে,কারাবরণ করেছে, সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল। আজকে বিএনপি সরকার গঠন করেছে ছয় মাস হতে পারে নাই এখনই রাজপথে হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন।
এনসিপি নেতাদের উদ্দেশ্যে খোকন তালুকদার বলেন, এনসিপি নেতারা তারেক রহমানের সম্বন্ধে যেভাবে বলছে তাতে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি মাঠে না থাকে আপনাদেরকে বাড়ি থেকে টেনে এনে এই বাংলার মাটিতে পুঁতে রাখবে আওয়ামী লীগ। আজকে জাতীয়তাবাদী দলের কর্মীরা আছে বলেই বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন এবং রাস্তায় বড় বড় গলাবাজি করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

23 September 2026

নলডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এনবিডিও

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

অরাজকতা করে আওয়ামীলীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেনা: এমপি খোকন তালুকদার

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬