ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মির্জাপুরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল):    সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মির্জাপুর পৌর বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সার্বিক নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসিন এবং সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা জনগণ মেনে নেবে না। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বা জনজীবনে বিঘ্ন সৃষ্টি না করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শরণখোলায় যুবদলের মিছিল-সমাবেশ

23 September 2026

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মির্জাপুরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ১১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬