
শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছে শরনখোলা উপজেলা যুবদল। বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা সদর রায়েন্দা বাজারে শরনখোলা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে।উক্ত মিছিলটি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরনখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, যুবদল নেতা আবুল হোসেন বয়াতি, এম মাসুদ হুসাইন, মোহাম্মাদ বাশার খান প্রমুখ।

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) 



















