ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনদের স্বাগত, আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে ইবিকে গড়ে তোলার প্রত্যাশা

ইবির নবীন বরণে শিক্ষামন্ত্রীর ৫% জিডিপির ঘোষণা

রাজ্জাক বিশ্বাস,কুষ্টিয়া প্রতিনিধি: জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই পর্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামীতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল, ইউজিসি সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনদের স্বাগত, আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে ইবিকে গড়ে তোলার প্রত্যাশা

ইবির নবীন বরণে শিক্ষামন্ত্রীর ৫% জিডিপির ঘোষণা

সর্বশেষ পরিমার্জন : ০৪:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬