ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ:    ‘এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে”- এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ। উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীনদের বরণ করে নিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.আতাউর রহমান।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিক্ষার্থী অন্তর হোসেন রানা ও নুসরাত জাহান মনা।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাহিদা খাতুন, কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অপু বণিক, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, হিন্দু- বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভজন মিত্র, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদসৎ সালাউদ্দিন আহম্মেদ, বিএনপির নেতা মাজম মোহাম্মদ, কলেজের উপপরিচালক আসিফ ইবনে সোহেল, আইসিটি প্রভাষক গোপাল পাল ও প্রভাষক সৌরভ শেখসহ শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি এটিএম কামরুল ইসলাম নবীনদের উদ্দেশ্যে বলেন জীবনের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে আজ আপনাদের । এই প্রতিষ্ঠান শুধু আপনাদের বইয়ের জ্ঞান  দেবে না বরং আপনাদের ভেতরের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে। এখানে আপনারা পাবেন শিক্ষকদের স্নেহাশ্রয়, বড় ভাই-বোনদের সহযোগিতা এবং সহপাঠীদের বন্ধুত্ব। আপনাদের এই যাত্রা সুন্দর, সফল ও আনন্দময় হোক এই কামনা করি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
22 September 2026

ডিমলায় পাম্প মালিকের বিরুদ্ধে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত-২

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬