ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলা সীমান্তে ৭ ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী জেলা প্রতিনিধি:    নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ আইবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

জনপ্রিয়
22 September 2026

সাংবাদিক আব্দুর রহিমকে মারধর, খুন-পা কেটে ফেলার হুমকির অভিযোগ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডিমলা সীমান্তে ৭ ইয়াবাসহ যুবক আটক

সর্বশেষ পরিমার্জন : ০৩:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬