ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মণিরামপুরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

জাকির হোসেন,  মনিরামপুর:   ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। মণিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ফজলুল হকসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদের বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও  উৎপাদন বাড়ানো এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি জলাশয়সহ বিভিন্ন জলাভূমিতে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ডিমলায় পাম্প মালিকের বিরুদ্ধে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত-২

22 September 2026

কলেজের হোস্টেল থেকে ২০-হাজার ইয়াবা উদ্ধার: নারী শিক্ষার্থী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মণিরামপুরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

সর্বশেষ পরিমার্জন : ১২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬