
শ.ম.গফুর, কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামের এক নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করেন।গ্রেফতার হওয়া নারী শিক্ষার্থী কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের মৌলবিবাজার এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা কলেজ অধ্যক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেল যোগে ইয়াবাগুলো পাঠানোর পর তার হেফাজতে রাখেন। ওসি আরও বলেন এই ঘটনার সাথে একটি চক্র জড়িত আছে। আরও তথ্য উপাত্ত যাচাই-বাছাই শেষে জড়িত সে চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

শ.ম.গফুর, কক্সবাজার 


















