ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাংবাদিক আব্দুর রহিমকে মারধর, খুন-পা কেটে ফেলার হুমকির অভিযোগ

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খোশবাড়ী এলাকায় দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুর রহিমের বাড়িতে হামলা, তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর এবং খুন ও পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. বাবর আলী শেখ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সাংবাদিক আব্দুর রহিমের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে বাবর আলী শেখ তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক আব্দুর রহিম আরও অভিযোগ করেন, হামলার সময় মো. বাবর আলী শেখ তাঁকে খুন করার এবং পা কেটে ফেলার হুমকি দেন।
তিনি জানান, এর আগে গত ৩ মে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাবর আলী শেখকে ২০ লিটার তাড়ীসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাংবাদিক আব্দুর রহিমের দাবি, ওই মামলায় কারাভোগের পর বাবর আলী শেখ তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তিনি বলেন, “আমি বাবর আলীকে ২০ লিটার তাড়ীসহ ধরিয়ে দিয়েছি।”
এদিকে হামলার সময় সাংবাদিকের ৮০ বছর বয়সী নানি জাবেদা বেগমকে ধাক্কা দেওয়া হলে তাঁর পা কেটে যায় বলেও অভিযোগ করেন আব্দুর রহিম।
সাংবাদিক আব্দুর রহিম জানান, তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন। হামলার ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

অগ্রগতির সেবা সংঘের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

21 September 2026

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সাংবাদিক আব্দুর রহিমকে মারধর, খুন-পা কেটে ফেলার হুমকির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬