ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠিঃ  ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরে তাদের হাতে ইলেকট্রিক অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাদের শিক্ষা, চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬