ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

শ.ম.গফুর, কক্সবাজার:   কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। একই দিনে অপর এক অভিযানে ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র‍্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান চালায় র‍্যাবের ক্যাম্পের একটি দল।
এসময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।
এদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
এ সময় সামসুন নাহার নামের নারীকে আটক করে র‍্যাব।আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর ০৬৮৭, রুম নম্বর ০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।র‍্যাব জানায়, উদ্ধার করা এসএমজি ও গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬