ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন করলেন সচিব

শ.ম.গফুর,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৫-এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসাসহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে সচিব দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম ও চলমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।সচিবের সঙ্গে ছিলেন শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) এবং জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক আকরাম আলী খান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সাব-অফিস প্রধান মানিক সাহা, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ রাজ যোশীসহ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বুধবার টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এ পাহাড়ধসে একটি মাদ্রাসা ভবন চাপা পড়ে ৫জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানায়। একই সঙ্গে বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

নাঙ্গলকোটে ৬শ’ পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক 

10 July 2026

কচুয়ায় যুবায়ের রানা'র উদ্যেগে ফুটবল বিতরণ 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন করলেন সচিব

সর্বশেষ পরিমার্জন : ১১:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬