দুপচাঁচিয়ায় জয় জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৩ টি মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উত্সব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে ধর্মীয় পাঁক পরিক্রমা সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুপচাঁচিয়া উপজেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, খানপুর শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম, কইল কৃষ্ণ দাস বাড়ি মন্দিরে ঢাক,ঢোলক,বাদ্য,শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ,বলরাম,সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু হয়। কথিত আছে,রথযাত্রার পূর্ণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ,দাদা বলরাম,বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাত্ ইন্দ্রদ্যুস্নের পত্নী গুন্ডিচার বাড়ীতে গমন করেন। এই বেড়াতে যাওয়ার উত্সবই রথযাত্রা। রথযাত্রার এই পূর্ণ্য তিথিতে শ্রীশ্রী জগন্নাথ ধাম পরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পালিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসিম কুমার দাস বলেন, রথের দড়ি স্পর্শে ( দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উত্সব সু- শৃংখল, শান্তি পূর্ণ্য ভাবে সম্পন্ন করতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান এর নির্দ্দেশনায় নের্তৃত্বে পুলিশ বাহিনী সার্বিক সহায়তা করেন।
উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম লক্ষ্য করা গেছে।
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















